শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
১০ দিনে হজ নিবন্ধন ৬০৭ জনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১১:২৪ AM

২০২৪ সালের হজ নিবন্ধন শুরু হয়েছে গত ১৫ নভেম্বর। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। এ বছর হজযাত্রীদের আসন সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্যমতে, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২২৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮৪ জন নিবন্ধন করেছেন।

সূত্র থেকে জানা যায়, গত বছর ৯ দফা বাড়ানো হয় নিবন্ধনের সময়। এর মধ্যেও কোটা পূরণে বাকি ছিল ৬ হাজার ৭০৭ জন। তবে হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে সাড়ে ৩ হাজারের কোটা খালি থাকে। তাই এ বছর ৮২ হাজার ৮১৮ টাকা খরচ কমিয়ে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে। বিশেষ হজ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

সরকারি প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ ঘোষণা করছে। বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে সর্বনিম্ন খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

হাব জানিয়েছে, হজযাত্রীকে কোরবানি বাবদ আনুমানিক ৮০০ সৌদি রিয়াল নিতে হবে এবং কোরবানি নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে। সৌদি আরবে ৩০ থেকে ৪৮ দিন অবস্থান করতে পারবেন। মদিনায় অবস্থান করতে পারবেন পাঁচ থেকে আট দিন।

তবে, সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ান খান বোরহান বলেন, যারা ২৯ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করেছেন, তাদের এখন নিবন্ধন করার জন্য পুরো টাকা দিতে হবে। সর্বনিম্ন দুই লাখ টাকা দিয়ে নিবন্ধন করে বাকি টাকা কেউ কেউ এক, দুই বা তিন ধাপে পরিশোধ করতে পারবেন। শেষ সময়ে এসে আমাদের হজযাত্রীদের নিবন্ধনের হিড়িক পড়বে। আমি মনে করি, সময় থাকতে আগেই নিবন্ধন সম্পন্ন করা উচিত। আশা করছি বাকি সময়ের মধ্যে বাংলাদেশের কোটা পূর্ণ হয়ে যাবে।

/এম/






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close