মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিস্তার পানি ফের বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত, নিম্নাঞ্চল প্লাবিত       ● নির্বাচন এলেই বিএনপি বিধ্বংসী হয়ে ওঠে: জয়      ● বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে: জাতিসংঘ       ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজরা জেয়ার সাক্ষাৎ      ● ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় শীর্ষ রুশ জেনারেল নিহত      ● অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী       ● উপ-নির্বাচনে কোনো ভোট ডাকাতি হয়নি: সিইসি      ● রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব       ● বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা       ● ‘মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারে’      ● টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩      ● ডেঙ্গু মোকাবিলায় কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী       
আকুপাংচার চিকিৎসা ও নিরাময় বইয়ের মোড়ক উন্মোচন
গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১২ পিএম
বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা ও নিরাময় বইয়ের মোড়ক উন্মোচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট) অধ্যাপক ডা. মো. তাসলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (বঙ্গবন্ধু চত্ত্বর) আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৩ এর ২৪৮ ও ২৪৯ নং স্টলে আনুষ্ঠানিকভাবে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বইটির গ্রন্থস্বত্ব লেখক গোপালগঞ্জের কৃতি সন্তান, আকুপাংচার বিশেষজ্ঞ, এমবিবিএস (চীন), পিএইচডি ফেলো (পেইন ম্যানেজমেন্ট) খ্যাতিমান চিকিৎসক (পুলিশ সুপার) ডা. এস. এম. শহিদুল ইসলাম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমেনা বেগম, নাদিরা পারভীন, সহকারী লেখক শায়িতা ইসলাম, সম্পাদক সাবিনা ইয়াসমীন, এস. এম. সাফায়াত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চন্দছাপ প্রকাশনা কর্তৃক প্রকাশিত এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা। বইটি বাংলাদেশসহ ভারতের কলকাতার ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিট, কলকাতা- ৭০০০৭৩,
বই বাংলা, স্টল-১৭, ব্লক-২, সূর্যসেন স্ট্রিট, কলকাতা- ৭০০০১২ এবং যুক্তরাষ্ট্রের রিড ব্যাঙ্গলি বুকস, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে বলে জানা গেছে। 

বইটি প্রকাশে সার্বিক সহযোগিতায় ছিলেন- মোহাম্মদ সজিব শেখ, জিয়াউদ্দিন মানিক, সুলতান সালাহ উদ্দিন, তরফদার রাজীবুর রহমান। পান্ডুলিপি সহযোগিতায় ছিলেন- আলিমুজ্জামান আবির। অনলাইন পরিবেশক ছিলেন- রকমারি ডট কম, দারাজ ডট কম বাংলাদেশ। 

এর আগে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা ও নিরাময় বইটির লেখক ডা. এস এম শহিদুল ইসলাম।

স্বদেশপ্রতিদিন/এমএস 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close