বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
দুই শতাধিক মোটরসাইকেলের শোডাউন
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোণা)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ২নং আশুজিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, ২০১৬ সালের ইউপি নির্বাচনে ধানের শীষের নমিনি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলীর সুযোগ্য সন্তান ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলীমূল ইসলাম রনি শত শত মোটরসাইকেলের একটি শোডাউন নিয়ে পুরো ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘুরে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।

এ সময় বিএনপি ও সকল অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন।

এর আগে কেন্দুয়া-নেত্রকোণার আঞ্চলিক মহাসড়কের ক্লাবঘর মোড় থেকে শুরু হয়ে পুরো ইউনিয়নের রাস্তাগুলো প্রদক্ষিণ এবং পূজামণ্ডপগুলো পরিদর্শন শেষে পুনরায় ক্লাবঘরে গিয়ে শোডাউনটি শেষ হয়।

চেয়ারম্যান পদপ্রার্থী আলীমূল ইসলাম রনি বলেন, “আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী অত্র ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বিগত ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির দুঃসময়ে দল আমার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিল। তখনকার সময়ে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী খুঁজে পাওয়া কঠিন ছিল। সেই সময়ে নিজের ও পরিবারের মায়া ত্যাগ করে দলের আদর্শ বুকে ধারণ করে ধানের শীষ প্রতীকে নির্বাচনের মাঠে লড়াই করেছি। ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলা, জেল-জুলুম, অত্যাচার-নিপীড়ন সহ্য করে রাজনীতির মাঠে টিকে রয়েছি। আমি শতভাগ বিশ্বাস করি, দল এবারও আমাকে মূল্যায়ন করবে এবং আমাকে মনোনয়ন দেবে। তবে, আমি দলের সিদ্ধান্তের বাইরে কোনো একক সিদ্ধান্ত নেব না।”

তিনি আরও বলেন, “আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে কাজ করব। মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা সবার সহযোগিতায় নির্মূল করার চেষ্টা করব।

সরকারের প্রতিটি উন্নয়ন কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আশুজিয়া ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close