বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
শরণখোলা মতবিনিময় সভা জনসমুদ্রে পরিনত
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৫৯ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মনোনয়নপ্রত্যাশীরা। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে মতবিনিময় সভা করেছেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল আলম লিটন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহকারে আসা নেতা-কর্মীদের সরব উপস্থিতিতে মতবিনিময় সভাটি জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন। চালিতাবুনিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ ওবায়দুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মতিয়ার রহমান মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তর দক্ষিণ তাফালবাড়ী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরোয়ার হোসেন মুন্সি, উত্তর সাউথখালী ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির মুন্সি, সাধারণ সম্পাদক ওহিদুল হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

এ সময় শহিদুল আলম লিটন বলেন, দীর্ঘ ১৭ বছর রক্তচক্ষু উপেক্ষা করে দেশনায়ক তারেক রহমানের ডাকে সব আন্দোলন-সংগ্রামে নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত থেকেছি। দলীয় সিদ্ধান্তে আমাকে মনোনীত করলে সাউথখালী ইউনিয়নের অবহেলিত জনগণের কল্যাণ সাধনে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাব।

উল্লেখ্য, শহিদুল আলম লিটন সাউথখালী ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শায়সের আলী হাওলাদারের সুযোগ্য পুত্র।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close