বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
ইজিবাইক উল্টে রাজাপুরে কিশোরের মৃত্যু
প্রতিনিধি, ​ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ পিএম

ঝালকাঠির রাজাপুরে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে মো. আদিব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কিশোরটির মা নিশাত সুলতানা (৩০) এবং ইজিবাইকের চালক মো. হেমায়েত তালুকদার (৪৫) মারাত্মক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আদিব উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাস ও নিশাত সুলতানা দম্পতির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে মা ও ছেলেকে নিয়ে ইজিবাইকটি রাজাপুর থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় পৌঁছালে ইজিবাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে উল্টে যায়। এতে ইজিবাইকে থাকা তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোর আদিবকে মৃত ঘোষণা করেন। আহত নিশাত সুলতানা ও ইজিবাইকচালক হেমায়েত তালুকদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close