প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম

কক্সবাজারের মহেশখালীতে বেড়াতে এসে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুকের) ধাক্কায় আফরিন সুলতানা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আয়ান (৭) নামে আরেক শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আদিনাথ মন্দিরসংলগ্ন জেটিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত শিশু দুজন সম্পর্কে কাজিন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার ১১ সদস্যের একটি পরিবার মহেশখালীতে বেড়াতে আসে। সকালে গোরকঘাটা জেটিঘাট হয়ে আদিনাথ জেটিঘাট এলাকায় পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে মনোরম পরিবেশে ছবি তুলছিল শিশু দুটি। এ সময় পেছন দিক থেকে তারিন (১৭) নামের এক চালকের চালানো ব্যাটারিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফরিনের মৃত্যু হয় এবং আয়ান গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর নিহত শিশুর মরদেহ ও আহত আয়ানকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সন্তানকে হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। আনন্দঘন ভ্রমণে এসে এমন মর্মান্তিক ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি