বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত      ● বাড়িঘরে হামলা ও মালামাল লুট প্রতিবাদে মানববন্ধন      ● স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে      ● সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা সরকারের      ● সাজেকে নিরাপত্তার দাবিতে ফের অনির্দিষ্টকালের অবরোধ      ● প্রতিরক্ষা সহযোগিতায় ‘বদর’ চুক্তি সই করল চার দেশ      ● ৯৬টি দুর্গামন্দিরে অনুদান ও উপহার সামগ্রী বিতরণ      ● পাঁচ টাকায় পূজার বাজার, অসহায় মুখে হাসি      ● বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গা উৎসব       ● বৃদ্ধকে মারধরের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার      ● শিক্ষকদের সঙ্গে এমপির মতবিনিময় সভা      ● রাস্তার পাশের পিঠা-পুরির দোকানকেও নিতে হবে নিবন্ধন      
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের কাছের পুকুরে কিশোরের মরদেহ
সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল মাদ্রাসা মাঠের আধা কিলোমিটার দূরের একটি পুকুর থেকে রাফসান বিন আব্দুল্লাহ (১৮) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজপাড়া থানার শাহ মখদুম ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির দক্ষিণ পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় মরদেহের পরিচয় জানা যায়নি। পরে পুলিশ জানায়, রাফসান বোয়ালিয়া থানার হোসেনিগঞ্জ বেতপট্টির প্রয়াত আব্দুল্লাহ জাকি রুবেলের ছেলে। 

আরএমপির উপ-পুলিশ কমিশনার (এসআরইউ) ও মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান জানান, সে গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। প্রতিদিন খেলাধুলা করলেও সে সাঁতার জানত না। প্রাথমিক ধারণা, গোসল করতে নেমে ডুবে মারা গেছে।

সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলছে। মুখপাত্র আরও জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   রাফসান বিন আব্দুল্লাহ   কিশোরের মরদেহ   পুকুর থেকে মরদেহ উদ্ধার   রাজশাহী মহানগর পুলিশ   ময়নাতদন্ত   রাজপাড়া থানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close