সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আন্তর্জাতিক টুর্নামেন্টে পদকের আশায় নতুন প্রজন্মের ক্রীড়াবিদরা      ● কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো      ● মধ্যপ্রাচ্যের সংকট ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতা      ● কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না      ● পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মাইন উদ্দিন      ● তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন       ● পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে তৎপর আনসার-ভিডিপি      ● বন উজাড় ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান      ● শেষ মুহূর্তের গোলে জয় পেল ফুটবল দল      ● ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিরিজ, আলোচনায় তারকাদের অভিনয়      ● অনলাইন প্রতারণার ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ      ● সড়কে বেপরোয়া যান চলাচল, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা      
কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না
এমপি খোকন তালুকদার
প্রতিনিধি, ​কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৪১ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না। জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সমিতি। আর সেই সমিতির অধীনে যারা থাকে, কেবল তাদের নিয়েই তারা নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মণ্ডপ পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি নিয়ে খোকন তালুকদার আরও বলেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আমরা নিজেরা গিয়ে খোঁজখবর নিচ্ছি। মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা আমাদের পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। আমরা একে একে প্রতিটি মন্দির ও মণ্ডপ পরিদর্শন শেষ করব।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close