সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
দেশের সব সেচ পাম্প সোলারে রূপান্তরের উদ্যোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ পিএম

দেশের সব ডিপ ও শ্যালো সেচ পাম্প পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর বক্তব্য অনুযায়ী, বিদ্যুৎ ঘাটতি ও ডিজেলের উচ্চমূল্যের কারণে কৃষকের সেচ ব্যয় যাতে না বাড়ে, সে লক্ষ্যেই নবায়নযোগ্য জ্বালানিনির্ভর সেচব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

শুক্রবার যশোর সদরের নদীয়ার মোড়, বর্মনপাড়া ও চাঁচড়া এলাকায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন যশোর সদর ও জেলা তথ্য অফিস যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস ও কয়লা আমদানি করতে হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, আগে প্রতি ইউনিট গ্যাস ৮ থেকে ৯ ডলারে পাওয়া গেলেও বর্তমানে তা বেড়ে ২৮ ডলারে উঠেছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনে সাময়িক সমস্যা তৈরি হয়েছে।

এই পরিস্থিতির দীর্ঘমেয়াদি সমাধানে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি। রোদ, বাতাস ও পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সেচ মৌসুমে ডিজেলের দাম এবং বিদ্যুতের ঘাটতির কারণে কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে যায়। এ সমস্যা কমাতে বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচ পাম্পগুলো পর্যায়ক্রমে সৌরচালিত পাম্পে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর সদরের লেবুতলা ইউনিয়নে ইতোমধ্যে এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। সেখানে একটি সৌরশক্তিচালিত পাম্প দিয়ে ৫০ থেকে ৬০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে।

তিনি জানান, প্রথম ধাপে বরেন্দ্র প্রকল্পসহ সারা দেশে প্রায় ৩৬ হাজার সেচ পাম্প চিহ্নিত করে সেগুলো সোলারে রূপান্তরের কাজ শুরু হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারি বাজেটের পাশাপাশি বৈদেশিক সহায়তার অর্থও ব্যবহার করা হতে পারে।

বৈঠকে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ মানুষও এতে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, উঠান বৈঠকের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম ও অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে স্থানীয় মানুষকে সরাসরি অবহিত করার পাশাপাশি তাঁদের মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #সেচপাম্প #সৌরবিদ্যুৎ #সোলারপাম্প #নবায়নযোগ্যজ্বালানি #কৃষি #কৃষক #সেচব্যবস্থা #বিদ্যুৎ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close