প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ পিএম

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা রেঞ্জ ও খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া অ্যান্টিটেররিজম ইউনিট, রেলওয়ে পুলিশ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখায় (সিটি এসবি) নতুন দায়িত্ব পেয়েছেন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এতদিন খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করা মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এসবি ঢাকার ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে।
পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) মেট্রোরেল পুলিশের ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে ঢাকায় সিটি এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন পদায়নের ফলে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও রেঞ্জে ডিআইজি পর্যায়ে দায়িত্বে পরিবর্তন এসেছে। ঢাকা ও খুলনা রেঞ্জের পাশাপাশি রেলওয়ে পুলিশ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও সিটি এসবিতেও নতুন নেতৃত্ব দায়িত্ব নেবে।
স্বদেশ প্রতিদিন/এস পি