বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নারীর অধিকার নিশ্চিত করতে শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা জরুরি: রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পিএম

নারীর অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষিত ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা রাষ্ট্র পরিচালনার জন্য অযোগ্য নন। পুরুষদের মতো নারীরাও রাষ্ট্র পরিচালনায় সমানভাবে দক্ষ এবং যোগ্যতা রাখেন।

বিএনপির বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় নারীদের জন্য প্রস্তাবিত ফ্যামিলি কার্ডকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, এটি নারী ক্ষমতায়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।

তিনি বলেন, সবাই সংসদ সদস্য বা মন্ত্রী হবেন না। তবে জনগণের প্রতিনিধিরাই বিভিন্ন পর্যায়ে এমপি-মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তাই জনগণও নেতৃত্বের একটি অংশ।

জাতীয়তাবাদী মহিলা দলের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, অতীতে সংগঠনটি যেভাবে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও একইভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

নারীদের আরও বেশি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  রুহুল কবির রিজভী বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close