বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
৪১ দেশে এনআইডি ও পাসপোর্ট সেবা, প্রবাসীদের জন্য বড় সুখবর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩ পিএম

প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট সেবা আরও সহজ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে ১৭টি দেশের ২৭টি বাংলাদেশ কূটনৈতিক মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে মোট ৪১টি দেশে এই নাগরিক সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত ভোগান্তি কমাতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ই-পাসপোর্ট, অনলাইন সত্যায়ন, ই-অ্যাপোস্টিল এবং সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সরকারি সেবা আরও সহজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা দ্রুত সম্পন্ন করতে প্রক্রিয়াগুলো সহজ ও স্বচ্ছ করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব বিদেশি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে, সেসব মিশনের মাধ্যমে প্রবাসীরা অনলাইনে আবেদন করতে পারছেন। পাশাপাশি নিজেদের সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক তথ্য দেওয়ার সুযোগ এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার ব্যবস্থাও রয়েছে।

তিনি জানান, দূতাবাস বা কূটনৈতিক মিশন থেকে এনআইডি ও পাসপোর্টের মূল নথি সরাসরি ইস্যু করা হয় না। এসব নথি ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রস্তুত করা হয়। পাসপোর্টের ক্ষেত্রে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

পাসপোর্ট প্রস্তুত হয়ে গেলে আবেদনকারীকে এসএমএস অথবা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এতে প্রবাসীদের বারবার দূতাবাসে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন কমছে এবং পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সহজ হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৭টি রাষ্ট্রের ২৭টি বাংলাদেশ কূটনৈতিক দপ্তরের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে মোট ৪১টি দেশে এই সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরব ও আমিরাতে বিশেষ নজর
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব দেশে সেবার জটিলতা দ্রুত সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রামের’ আওতায় ঢাকা থেকে দক্ষ কারিগরি দল পাঠিয়ে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এসব দেশে বসবাসরত প্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে।

অনলাইনেই সত্যায়ন, চালু ই-অ্যাপোস্টিল
প্রবাসীদের কনস্যুলার সেবা আরও সহজ করতে অনলাইন সত্যায়ন ব্যবস্থা এবং ‘ই-অ্যাপোস্টিল’ চালু করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন নথি সত্যায়নের ক্ষেত্রে প্রবাসীদের সময়, অর্থ ও শারীরিক ভোগান্তি কমবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন বা সনদের তথ্য যাচাই আরও সহজ করতে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে একটি একক ডিজিটাল নেটওয়ার্ক বা সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্ল্যাটফর্ম বাস্তবায়িত হলে প্রবাসীদের বিভিন্ন সরকারি নথি ও তথ্য যাচাইয়ের ক্ষেত্রে একাধিক দপ্তরে যোগাযোগের প্রয়োজন কমতে পারে। ফলে সময় ও খরচ দুটোই সাশ্রয় হওয়ার পাশাপাশি সেবার স্বচ্ছতাও বাড়বে।

অনলাইনেই করা যাবে অভিযোগ
প্রবাসীদের বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে।

এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রবাসীরা দূতাবাস বা মিশনে সেবা নিতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে তা অনলাইনে জানাতে পারেন এবং দ্রুত সমাধান পাওয়ার সুযোগ তৈরি হয়।

সরকারের লক্ষ্য হচ্ছে প্রবাসীদের জন্য পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত সেবাকে আরও দ্রুত, স্বচ্ছ, সহজ এবং প্রযুক্তিনির্ভর করা। ইতোমধ্যে ১৭টি দেশের ২৭টি মিশনে এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু হওয়ার পর পর্যায়ক্রমে ৪১টি দেশে এ সুবিধা সম্প্রসারণ করা হলে বিদেশে থাকা লাখো বাংলাদেশির জন্য নাগরিক সেবা গ্রহণ আরও সহজ হবে।


স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  প্রবাসীসেবা এনআইডি পররাষ্ট্রমন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close