বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য শাস্তি নয়, পাওনা আদায়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ AM

চেক ডিজঅনার মামলায় চেকে উল্লেখিত আর্থিক দায় সম্পূর্ণভাবে পরিশোধ করা হলে এবং বাদী ও আসামির মধ্যে আপস-সমঝোতা সম্পন্ন হলে অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো বা তার কারাদণ্ড বহাল রাখা সমীচীন নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা একটি ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ গত ৬ সেপ্টেম্বর এ রায় দেন। মামলাটি ছিল মো. আবদুল হান্নান মাস্টার বনাম রাষ্ট্র ও অন্যান্য।

রায়ে হাইকোর্ট বলেন, চেক ডিজঅনারের মামলার মূল উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া বা কারাবন্দি রাখা নয়; বরং চেকে উল্লিখিত পাওনা টাকা আদায় নিশ্চিত করা। ফলে মামলার আর্থিক দায় সম্পূর্ণভাবে পরিশোধ হয়ে গেলে এবং পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়ে গেলে কারাদণ্ড বহাল রাখার প্রয়োজনীয়তা থাকে না।

সংশ্লিষ্ট মামলায় দণ্ডিত ব্যক্তি চেকের টাকা এবং ব্যাংকের পাওনা পুরোপুরি পরিশোধ করেন। একই সঙ্গে পক্ষগুলোর মধ্যে আপস-মীমাংসাও সম্পন্ন হয়। এসব বিষয় বিবেচনা করে হাইকোর্ট অধস্তন আদালতের দেওয়া এক বছরের কারাদণ্ড বাতিল করে দেন।

এ ছাড়া আপিলের আগে অধস্তন আদালতে জমা দেওয়া ১৪ হাজার ১০০ টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্সকে বুঝিয়ে দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছেন আদালত।

এই রায় চেক ডিজঅনার মামলায় পাওনা পরিশোধ ও পারস্পরিক সমঝোতার গুরুত্বকে নতুন করে সামনে এনেছে। তবে এর অর্থ এই নয় যে প্রতিটি চেক মামলায় টাকা পরিশোধ করলেই স্বয়ংক্রিয়ভাবে কারাদণ্ড বাতিল হবে। নির্দিষ্ট মামলার পরিস্থিতি, মামলার পর্যায় এবং আদালতের আদেশের ওপর বিষয়টি নির্ভর করবে।

স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  চেকমামলা হাইকোর্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close