বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু হয় ফজরের নামাজের পরে দেশ ও বাহিনীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। এই উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানঘাঁটিতে একই ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে উল্লেখ করেছেন, সশস্ত্র বাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক। তারা স্বাধীনতা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং জাতির গঠনমূলক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় তাদের ভূমিকা প্রশংসনীয় হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। তিনি স্বাধীনতা সংগ্রামে শহীদ বীরদের স্মরণ করে তাদের ত্যাগের প্রশংসা করেন। এছাড়া, গণঅভ্যুত্থান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, শিল্পকারখানায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিবসটি উপলক্ষে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন এবং স্মারক বিতরণ করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তরা, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শিখা অনির্বাণ   রাষ্ট্রপতি   প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close