
জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। নতুন বছরের ছুটির সূচিতে সরকারি চাকরিজীবীরা বেশ কয়েকটি দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন, যা ব্যক্তিগত সময়, পরিবারকে সময় দেওয়া এবং ভ্রমণের জন্য অনুকূল হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৬ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারে, ফলে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে লম্বা অবকাশ কাটানো সম্ভব হবে। এছাড়া ধর্মীয় উৎসব অনুযায়ী মুসলিম কর্মীদের জন্য ৫ দিন, হিন্দু কর্মীদের জন্য ৯ দিন, খ্রিস্টান কর্মীদের জন্য ৮ দিন, বৌদ্ধ কর্মীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে।
২০২৬ সালের লম্বা ছুটির সম্ভাব্য সময়সূচি:
ফেব্রুয়ারি৪ ফেব্রুয়ারি (বুধবার) শবে বরাতের ছুটি (চাঁদ দেখা সাপেক্ষে)।
৫ ফেব্রুয়ারি ছুটি নিলে ৪ দিনের টানা ছুটি পাওয়া যাবে (৬ ও ৭ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার)।
মার্চ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি।
১৮ মার্চ ছুটি নিলে ৭ দিনের টানা ছুটি সম্ভব।
২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতরের ছুটি।
২৬ মার্চ (বৃহস্পতিবার) ছুটি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার।
২৫ বা ২৯ মার্চ ছুটি নিলে ৪ দিনের ছুটি, নইলে ৩ দিনের ছুটি মিলবে।
এপ্রিল১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার।
১৪ এপ্রিল পহেলা বৈশাখ।
১২ ও ১৩ এপ্রিল ছুটি নিলে ৫ দিনের টানা ছুটি।
মে২২ ও ২৩ মে শুক্র ও শনিবার।
২৬, ২৭, ২৯, ৩০ ও ৩১ মে ঈদুল আজহার ছুটি (২৮ মে সাধারণ ছুটি)।
২৪ ও ২৫ মে ছুটি নিলে ১০ দিনের দীর্ঘ ছুটি পাওয়া যাবে।
আগস্ট৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস।
৭ ও ৮ আগস্ট শুক্র ও শনিবার।
৬ আগস্ট ছুটি নিলে ৪ দিনের বিশ্রাম।
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (চাঁদ দেখা সাপেক্ষে)।
২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবার।
২৭ আগস্ট ছুটি নিলে আবারও ৪ দিনের ছুটি।
অক্টোবর২০ অক্টোবর দুর্গাপূজার নবমী।
২১ অক্টোবর বিজয়া দশমী।
২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার।
২২ অক্টোবর ছুটি নিলে ৫ দিনের টানা ছুটি কাটানো যাবে।
ডিসেম্বর১৬ ডিসেম্বর বিজয় দিবস।
১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার।
১৭ ডিসেম্বর ছুটি নিলে ৪ দিনের ছুটি পাওয়া যাবে।
২০২৬ সালে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি যুক্ত করে সহজেই দীর্ঘ অবকাশ তৈরি করা সম্ভব হবে। পরিকল্পনা করে ছুটি ব্যবস্থাপনা করলে সরকারি চাকরিজীবীরা বছরের বিভিন্ন সময় ভ্রমণ বা অবকাশযাপনের সুযোগ নিতে পারবেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে