| শিরোনাম: |

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনালে হঠাৎ আগুনের ধোঁয়া দেখা গেছে। সোমবার বিকাল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে, যা বিদেশগামী যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস কর্মীরা। সঙ্গে সঙ্গে সিভিল ডিফেন্সের ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহায়তা করে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “১ নম্বর বহির্গমন টার্মিনাল এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ সিগারেট খেয়ে তা টার্মিনাল ভবনের দুই দেয়ালের মধ্যে ফেলে দিয়েছে।”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ