বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ আজ, রাজধানীতে কঠোর নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:০৮ AM আপডেট: ১৩.১১.২০২৫ ৯:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির ভাগ্য নির্ধারণে রায়ের দিন ঘোষণা করা হবে আজ।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন।

প্রসিকিউশনের অভিযোগ, বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে দেশে-বিদেশে সক্রিয় ভূমিকা রাখছে আওয়ামী লীগ। বিদেশে বসেও দলটির নেতাকর্মীরা উত্তেজনা ছড়াচ্ছেন। এরই মধ্যে গত রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও বার ভবন এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মামলার শুনানিতে উঠে এসেছে, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা সেনাবাহিনীকে উসকানি দিয়ে গৃহযুদ্ধ সৃষ্টির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার শুনানিতে এমন তথ্য উঠে এসেছে।

এই মামলায় শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও চিকিৎসকসহ মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের জবানবন্দিতে জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা, নৃশংসতা, গুম-খুনসহ নানা নির্যাতনের বিবরণ উঠে আসে।

প্রসিকিউশন জানিয়েছে, উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণ আসামিদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট। তারা শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  হাসিনা   মামলার রায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close