বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকায় বেড়েছে শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:৪৯ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোররাতে শীতের পরশ অনুভূত হচ্ছে কয়েক দিন ধরেই। বিশেষজ্ঞদের মতে, রাতের তাপমাত্রা কমে যাওয়ার কারণেই এই শীতের অনুভূতি। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না, যদিও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।


বুধবার দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রাজধানীতেও তাপমাত্রা কিছুটা কমেছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় প্রায় দুই ডিগ্রি কম। ঢাকায়ও ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা নেমেছে দেড় ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।


তবে এখনো দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি থাকায় শীত পুরোপুরি জেঁকে বসেনি। উদাহরণস্বরূপ, তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি, অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মলিক জানিয়েছেন, “বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান অনেক বেশি। আগামী ১০ দিনের মধ্যে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ১৮ নভেম্বরের পর দুই-তিন দিনের জন্য তাপমাত্রা সামান্য কমতে পারে।”


তিনি আরও বলেন, “আকাশ পরিষ্কার থাকায় রাতে তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে, আবার দিনে সূর্যের আলোয় তা বেড়ে যাচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রির নিচে নেমে আসে, তবেই শীতের প্রকটতা বাড়বে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়বে বলে আশা করা যাচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  শীত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close