বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাতে তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম আপডেট: ০৯.১১.২০২৫ ৮:২৮ PM

গত কয়েকদিন ধরে দেশের উত্তরের অঞ্চলে শীতের হাওয়ায় কাঁপুনি অনুভূত হচ্ছে। বিকেল থেকেই ঠাণ্ডা বাতাস শীতকে মনে করিয়ে দিচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা দ্রুত কমতে পারে। ইতিমধ্যেই রাজশাহীতে দিনের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।


বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ রাত থেকে ১৫ নভেম্বর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এতে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও আশেপাশের কিছু অঞ্চলের উল্লেখ করা হয়েছে।


একই সময়ে দেশের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকতে পারে। তাই শীতে দুর্বল ও সংবেদনশীল মানুষদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


দিবাকালীন তাপমাত্রা দেশজুড়ে ২৮-৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তাই দিনে শীতের তেমন প্রভাব অনুভূত হবে না।


আবহাওয়া দফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  তাপমাত্রা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close