বাংলাদেশে ইতিহাসে অন্যতম কালো একটি দিন আজ। এদিনে বাংলাদেশ হারিয়েছিলো তার চার সূর্য সন্তানকে।
আজ (৩ নভেম্বর) সোমবার জেলহত্যা দিবস।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।
এর আগে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। এই হত্যার ঘটনায় করা মামলা জেলহত্যা মামলা নামে পরিচিতি পায়।