বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
বিমানবন্দরে ২২ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১:৫৪ AM
ফাইল ছবি

ফাইল ছবি

কাজের অনুমতি না থাকায় শ্রমিক ভিসায় শ্রীলঙ্কা যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসি ইসিসি)-এর মাধ্যমে তারা শ্রীলঙ্কায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিল।
 
শনিবার (১ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। 

চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুই বছর মেয়াদি একটি প্রকল্পে কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের ৩০ জনের একটি দল শ্রীলঙ্কা যাচ্ছিল। রাত ৮টা ১০মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে চেন্নাই হয়ে তাদের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণ দেখিয়ে দলটির ২২ জনকে আটকে দিয়েছে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাদের স্পেশাল ব্রাঞ্চের হেড অফিস থেকে ছাড়পত্র আনতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের সাউথ এশিয়ান রিক্রুটমেন্ট প্রতিনিধি মাহবুব আলম বলেন, দলটির বিএমইটি সার্টিফিকেট, উভয় দেশের এম্বাসির অনাপত্তিপত্রসহ সব বৈধ কাগজপত্র ছিল। সব থাকার পরও ২২ জনকে আটকে দেওয়া হয়েছে। অথচ একই ডকুমেন্টস দিয়ে বাকি আটজন ঠিকই গিয়েছেন। এটা স্পষ্টত হয়রানি। এতে শ্রমিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তা (ইমিগ্রেশন) জানিয়েছেন, ২২ জন বাংলাদেশি শ্রমিকের ভিসায় কাজের অনুমতি ছিল না। তাদের ভিসায় উল্লেখ করা ছিল ‘নো ওয়ার্ক পারমিট’, এজন্য তাদের আটক করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দর   ২২ জন   বাংলাদেশি   শ্রমিক   আটক   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close