বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুঁড়ো না গোটা, চিয়া সিড কিভাবে খেলে হয় সবচেয়ে কার্যকর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:১৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ওজন কমানো থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণ—চিয়া সিডের পুষ্টিগুণ অসংখ্য। ফাইবার, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই ছোট কালো-সাদা দানাগুলো জলে ভিজিয়ে খাওয়া হয় বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়। তবে সঠিকভাবে চিয়া সিড খেলে তার স্বাস্থ্য উপকারিতা আরও বৃদ্ধি পায়।

পুষ্টিবিদ জানান, চিয়া সিড কাঁচা খেলে পুষ্টি শোষণ হয় কম। সবচেয়ে বেশি উপকার পেতে হলে এটি রোস্ট করে গুঁড়ো করে খাওয়া উচিত। এতে ১৫ মিনিট আগে জলে ভিজানোর প্রয়োজনও পড়ে না।

তিনি আরও বলেন, চিয়া সিড শোষণক্ষমতা বেশি হওয়ায় এর সঙ্গে পর্যাপ্ত জল পান করতে হবে। জল কম খেলে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে।

চিয়া সিড খাওয়ার সহজ কিছু উপায়:

চিয়া পুডিং: আধা গ্লাস দুধে এক চামচ চিয়া সিড ও মধু মিশিয়ে সারারাত ফ্রিজে রাখুন। সকালে ব্রেকফাস্ট হিসেবে খান।

স্মুদি: ওটস, কলা, আমন্ড, দই বা দুধ দিয়ে স্মুদি বানিয়ে এক চামচ চিয়া সিড মেশানো যায়। ফলের রসেও ব্যবহার করা সম্ভব।

চিয়া সিডের লাড্ডু: রোস্টেড চিয়া সিড ও বিভিন্ন বাদাম গুঁড়ো করে, খেজুর পেস্টের সঙ্গে মিশিয়ে ছোট বল আকারে তৈরি করুন। এটি সুস্বাদু ও স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে খাওয়া যায়।

পুষ্টিবিদরা সতর্ক করছেন, চিয়া সিড সঠিকভাবে ব্যবহার করা এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করা স্বাস্থ্য উপকারিতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  গুঁড়ো   গোটা   চিয়া সিড   কিভাবে   খেলে   হয়    সবচেয়ে   কার্যকর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close