বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকার বাতাসে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ তিতাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ২:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন এলাকার বাতাসে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে বসুন্ধরা, কুড়িল, মাটিকাটা গেট, আশকোনা, উত্তরা, দক্ষিণখান ও ভাষানটেকসহ একাধিক এলাকায় এই গন্ধ ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান বলেন, ‘পাইপলাইন সংস্কারের কাজ চলছে রাজধানীর বিভিন্ন স্থানে। সংস্কারের সময় পাইপলাইনে কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যা থেকে গন্ধ ছড়াতে পারে। আবার পাইপলাইনে লিকেজের কারণেও অনেক সময় এমন গন্ধ পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘কোন এলাকায় এমন গন্ধ পাওয়া যাচ্ছে তা তিতাসের হেল্পলাইনে জানালে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত সেখানে পৌঁছে যাবে।এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  ঢাকা   গ্যাসেরগন্ধ   তিতাস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close