বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শীত শুরু হওয়ার আগেই গোড়ালি ফাটার সমাধান জানুন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯:৫৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শীতকাল শুরু হতেই ত্বকের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে পায়ের গোড়ালি। ঠান্ডা, শুষ্ক বাতাস এবং আর্দ্রতার অভাবের কারণে গোড়ালির ত্বক শক্ত হয়ে আস্তে আস্তে ফেটে যায়। এমন গোড়ালি শুধু দেখতে খারাপ লাগে না, বরং অনেক সময় ব্যথা ও চুলকানি হয়। ফাটা গোড়ালি থেকে সংক্রমণও হতে পারে। তবে এতে বেশি দুশ্চিন্তার কিছু নেই।

রান্নাঘরের সহজ কিথু উপাদানেই সম্ভব এই সমস্যার সমাধান। নিম্নে গোড়ালি ফাটা সারানোর বা আটকানোর তিনটি ঘরোয়া টোটকার কথা উল্লেখ করা হলো।

নারিকেল তেল ও মোমের প্যাক

এক চামচ নারিকেল তেল গরম করে তাতে সামান্য মোম মিশিয়ে নিন। মিশ্রণ ঠান্ডা হলে ফাটা গোড়ালির জায়গায় লাগিয়ে মোজা পরে নিন। রাতে লাগিয়ে ঘুমোলে সকালে ত্বক হবে নরম ও ফাটল কমে যাবে। কেউ প্রতিদিন রাতে এই মিশ্রণ লাগালে কয়েক দিনের মধ্যেই পার্থক্য টের পাবেন।

কলা ও মধুর মাস্ক

একটি পাকা কলা চটকে তাতে এক চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি গোড়ালিতে লাগিয়ে ২০ মিনিট রাখুন, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। কলার ভিটামিন ও মধুর ময়েশ্চার ত্বকের ফাটল ভরাট করে মসৃণতা ফেরাবে।

গ্লিসারিন ও গোলাপজল

দুই চামচ গ্লিসারিন ও এক চামচ গোলাপজল মিশিয়ে দিনে দু’বার গোড়ালিতে লাগান। এটি ত্বকের গভীরে আর্দ্রতা জোগায় ও ফাটল সারাতে সাহায্য করে।

গোড়ালি ফাটা সমস্যা অনেকেই গুরুত্ব সহকারে নেয় না। যদিও এটি ছোট সমস্যা মনে হয়, তবে যত্ন না নিলে বড় রূপ নিতে পারে। তাই শীতের শুরুতেই নিয়মিত পায়ের যত্ন নিন, ময়েশ্চারাইজার ব্যবহার করুন, এবং এই তিনটি ঘরোয়া টিপস মেনে ত্বককে নরম ও সুন্দর রাখুন।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  শীত শুরু   গোড়ালি ফাটা   সমাধান   জানুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close