প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:১২ পিএম

জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের অংশ হিসেবে সারাদেশে ৮ হাজার ৮৫০ তরুণ-তরুণীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কারাতে, জুডো, তায়কোয়ান্দোসহ আত্মরক্ষামূলক কৌশল এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ পাবেন।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি পোস্টে উল্লেখ করেন, “দেশের ৭টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে মোট ৮,৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের মধ্যে শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেম জাগ্রত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে