প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:২৮ পিএম

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি- এই দুই দিনকে দেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর এই দিনগুলিকে বিশেষভাবে স্মরণ ও পালিত হবে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আগামী ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ নামক প্রামাণ্যচিত্র প্রদর্শনী হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।
একইসঙ্গে জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয় একটি নতুন ক্যালেন্ডার তৈরি করছে, যাতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের সৃষ্টিকে শ্রদ্ধারূপে স্মরণ করার দিনগুলো অন্তর্ভুক্ত করা হবে। ওই দিনগুলোর মধ্যে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি সংযুক্ত করা হবে, যাতে ভবিষ্যতে প্রতিবার সেই দিনগুলো রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা যাবে।
স্বদেশ প্রতিদিন/এমএম