বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনে বিএফইউজের ১০ দফা প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী পরিষদের সভায় নবম ওয়েজ বোর্ড অবিলম্বে বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের পাশাপাশি ১০ দফা দাবি জানানো হয়েছে।

শনিবার গাজীপুরে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে ও মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুহাম্মদ খায়রুল বাশার, একেএম মোহসীন, সহকারী মহাসচিব বাছির জামাল, প্রমুখ। সভায় ঢাকার পাশাপাশি জেলা ও বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি থাকলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাংবাদিকদের বেতন বৃদ্ধি এখন জরুরি। এছাড়া, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষার জন্য নীতিমালা থাকা অত্যন্ত প্রয়োজন। শারীরিক ঝুঁকিপূর্ণ এসাইনমেন্টে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম ও জীবনরক্ষার জন্য বীমা, চিকিৎসা, দুর্ঘটনা ভাতা, আইনি সহায়তা, নারী সাংবাদিকদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি করা হয়।

সাপ্তাহিক ছুটি দুই দিন নিশ্চিত করার বিষয়েও সভায় জোর দেওয়া হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তুলনায় সাংবাদিকদের নির্দিষ্ট ছুটি নেই, ফলে তাদের উপর অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপ তৈরি হচ্ছে।

বিএফইউজের এক প্রস্তাবে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ৩২টি নিপীড়নমূলক আইন সাংবাদিকদের জন্য স্থলমাইনের মতো কাজ করছে। তাই এই আইনগুলো বাতিল করা, সাংবাদিকদের সুরক্ষা ও চাকরির নিশ্চয়তা প্রদান করা জরুরি।

সভায় নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নবম ওয়েজ বোর্ড   বিএফইউজে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close