বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ড. ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ শরিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ AM আপডেট: ২৫.০৯.২০২৫ ৫:১৫ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আমন্ত্রণ জানান। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই শীর্ষ নেতা।

জাতিসংঘ সদরদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠককে দু’দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানে ভয়াবহ বন্যায় বহু মানুষ প্রাণ হারিয়েছে। বৈঠকে এ প্রসঙ্গ উত্থাপন করে নিহতদের প্রতি গভীর শোক জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তার এই সংবেদনশীল অবস্থানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলা উচিত।

এদিকে একই দিনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আরও কয়েকজন বিশ্বনেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সকালে তিনি বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়, পাশাপাশি পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। ফিনল্যান্ড জাতিসংঘ আয়োজিত রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকের কো-হোস্ট দেশ হওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

দিনের পরের দিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় নিরাপদ অভিবাসনের বিষয়টি উঠে আসে। ইতালির প্রধানমন্ত্রী এসময় বাংলাদেশ-ইতালি বিজনেস ফোরাম আয়োজনের প্রস্তাব দেন। তিনি আরও জানান, ডিসেম্বরে তিনি ঢাকায় সফরে আসবেন। বৈঠকটি উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

দিনের শেষভাগে ড. ইউনূস বৈঠক করেন কসোভোর প্রেসিডেন্টের সাথেও। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত এসব বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যু উঠে আসে। একাধিক শীর্ষ নেতার সাথে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেল।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  শাহবাজ   শরিফ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close