বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে সতর্কবার্তা দিল ইতালি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৬ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


ঢাকাস্থ ইতালির দূতাবাস বলেছে, একটি বৈধ নুলা ওস্তা কোড এল/এন থাকলেও কার্টা ব্লু ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই। বাংলাদেশ থেকে এই ভিসার আবেদনকারীদের মধ্যে এখন পর্যন্ত খুব কমসংখ্যকই সফল হয়েছেন।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক মাসে দূতাবাস অসংখ্য ওয়ার্ক ভিসার আবেদন পেয়েছে, যেগুলোর সঙ্গে নুলা ওস্তা কোড এল/এন সংযুক্ত ছিল। এটি ইতালির অভিবাসন আইন ধারা ২৭-এর ওপর ভিত্তি করে, যা বার্ষিক কোটার অতিরিক্ত হিসেবে উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের (‘কার্টা ব্লু’) ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।

তবে, বৈধ নুলা ওস্তা কোড থাকা মানেই ভিসা পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীর যথাযথ যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং চাকুরিটি অবশ্যই উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হতে হবে।

বাংলাদেশ থেকে কার্টা ব্লু ভিসার আবেদনকারীদের মধ্যে অধিকাংশই যথাযথ যোগ্যতা প্রমাণ করতে না পারায় সফল হননি এবং এতে সময় ও অর্থ নষ্ট হয়েছে।

ভিসা প্রত্যাশীদের সতর্কতা দিয়ে ইতালির দূতাবাস বলেছে, আমরা জনসাধারণকে সতর্ক করতে চাই, যেন তারা দালাল বা অবৈধ এজেন্টদের ফাঁদে না পড়েন, যারা নুলা ওস্তা কোড এল/ এন কার্টা ব্লু দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং এ সংক্রান্ত নথি সরবরাহ করে থাকে। এগুলো দিয়ে ইতালিতে প্রবেশ করা সম্ভব নয়, যদি না আবেদনকারীর উপযুক্ত বা যথাযথ কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকে এবং চাকুরিটি স্পষ্টভাবে উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইতালি   ভিসা   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close