বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাষাসৈনিক আহমদ রফিক হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভাষাসৈনিক, প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিককে।

গতকাল রবিবার (১৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, আহমদ রফিক বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে তার গভীর গবেষণা এবং প্রবন্ধ-নিবন্ধ বাংলা ভাষা ও ইতিহাসে অসামান্য অবদান রেখেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরেই এই বরেণ্য ব্যক্তিত্ব নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মেরুদণ্ডে চিড়সহ বিভিন্ন বয়সজনিত রোগে আক্রান্ত হওয়ায় চলাফেরায় অনেকটা অক্ষম হয়ে পড়েছেন তিনি।

তার গাড়িচালক মো. কালাম বলেন, “রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত স্যারকে হাসপাতালে নেওয়া হয়।”

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, “আহমদ রফিককে হাসপাতালে ভর্তির পরই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।”

তিনি আরো বলেন, “তার রক্তচাপ ও হার্ট রেট কিছুটা বেশি রয়েছে। শরীর অত্যন্ত দুর্বল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে এ ধরনের অবস্থা দেখা দিতে পারে। অধ্যাপক ডা. নূর মোহাম্মদ এবং অধ্যাপক ডা. সোহরাব উজ জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  ভাষাসংগ্রামী   আহমদ রফিক   হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close