সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রযুক্তিগত পরিবর্তনে দক্ষতা ও শিক্ষাক্রম আধুনিকায়নের তাগিদ      ● জুট মিলে এলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার      ● শিশুরাই গড়বে আগামী দিনের নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সৌদি তেলে বড় ছাড়, সুবিধা পেতে পারে বাংলাদেশ      ● জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন আটক      ● ১ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি      ● পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২      ● তুরস্কের বাজারে দ্বিগুণের বেশি বেড়েছে রপ্তানি      ● তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করার আহ্বান রাষ্ট্রপতির      ● শিক্ষা খাত সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: প্রধানমন্ত্রী      ● সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু      ● শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ      
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে চার মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২:২৭ পিএম

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, সোমবার দিনগত রাত থেকে সকাল পর্যন্ত মতলব দক্ষিণ, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে অভিযান চালিয়ে ওয়ারুক রেল স্টেশন এলাকা থেকে ফাতেমা (৪০) ও ছামেদা (৩৫) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১হাজার ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট। তারা কক্সবাজার টেকনাফ থেকে বিক্রির করার উদ্দেশ্যে এসব মাদক চাঁদপুরে নিয়ে আসে।

হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. দেলোয়ার হোসেন কে (৩৮)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট।

মতলব দক্ষিণ উপজেলার পোলপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. হারুন পাটওয়ারী কে (৫২)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা।

ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি মো. রতনকে (৩৩)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ আড়াই হাজার টাকা, একটি কাঁচি ও একটি ছুরি।

এছাড়াও সদর উপজেলার অপর অভিযানে খালিসাডুলি এলাকা থেকে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য মো. জিসান (১৮) কে গ্রেপ্তার করা হয়। তা কাছ থেকে উদ্ধার করা হয় দুটি দেশীয় অস্ত্র।

এদিকে মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ দিগলদী মুন্সিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত চোর চক্রের সদস্য হৃদয় গাজীকে (২১)। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, জব্দকৃত মাদক, দেশীয় অস্ত্র এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রত্যেকের নিজের থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   যৌথ   বাহিনী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close