বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও ব্যবহার করে সরকারবিরোধী অপপ্রচার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:৪০ AM

বাংলাদেশে চলমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রচারের উদ্দেশ্যে পুরোনো একটি ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে দেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার’।

প্রতিষ্ঠানটির অনুসন্ধান টিম জানিয়েছে, সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে আন্দোলন চলছে। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেছে, ভিডিওটি আসলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের সময়কার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির।

ভিডিওটিতে দেখা যায়, পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, একটি মহল দেশ-বিদেশ থেকে সংগঠিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা গুজব, ভুল তথ্য ও অপতথ্য ছড়াচ্ছে।

ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণ মিলেছে, গত এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে।

শুধু চলতি বছরের এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

সূত্র : বাসস

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সরকারবিরোধী অপপ্রচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close