প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:০৭ পিএম

প্রতীকী ছবি
এবারের পবিত্র ঈদুল আজহার ছুটির ১১ দিনে সারাদেশে মোট ১৫০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থ্যা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
উল্লেখ্য, বিআরটিএ আরো জানায়, এসব দুর্ঘটনায় ১৬৯ জন মানুষ মারা গেছেন। এবং আহত হয়েছেন ২৯৮ জন। বিআরটিএ’র অপারেশন শাখা থেকে পাওয়া প্রতিবেদনে বিষয়টি জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, “গত ৪ থেকে ১৪ জুন পর্যন্ত সড়ক ও মহাসড়কে সংঘঠিত সড়ক দুর্ঘটনার আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।”
এছাড়াও প্রতিবেদনে জানানো হয়, বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।
এর মধ্যে ঢাকা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন, চট্টগ্রাম বিভাগে ২২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন, রাজশাহী বিভাগে ১১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন, খুলনা বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন, বরিশাল বিভাগে ১০টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন, ময়মনসিংহ বিভাগে ২০টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন, রংপুর বিভাগে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন এবং সিলেট বিভাগে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।