বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৫:১৩ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ৫:১৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসছে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর। বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন। তাদের তাদের স্বাস্থ্যবীমার আওতায়ও আনা হবে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব সিদ্দিক জোবায়ের জানান, পেনশনের আওতায় আসা শিক্ষকদের দুটি সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। একটি হলো, একজন শিক্ষক অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন। এ ছাড়া অবসরের পর প্রতি মাসে পেনশন পাবেন এসব শিক্ষক। তা হবে কমপক্ষে ৪০ হাজার টাকা।

তিনি বলেন, “এখন শিক্ষকরা ১০ শতাংশ কন্ট্রিবিউট করেন। কিন্তু এটি যথেষ্ট নয়। সে জন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসতে চাচ্ছি। যাদের চাকরি কমপক্ষে ১০ বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন।”

এছাড়াও স্বাস্থ্যবীমা নিয়ে সিদ্দিক জোবায়ের বলেন, “আমরা অতিরিক্ত হিসেবে যে জিনিসটা দিচ্ছি, সেটা হলো তাদের স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসা। কারণ, অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন। সে জন্য আমরা তাদের স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি।’’

উল্লেখ্য, একজন শিক্ষকের যদি কমপক্ষে ১৫ বছর পেনশন লাইফ থাকে, তাহলে ১৫ বছরে তিনি যে টাকা পাবেন এখন তিনি যে টাকা পেতেন সেটার থেকে কোনোক্রমে কম যাতে না হয় এ বিষয়ে খেয়াল রাখবে মন্ত্রণালয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  শিক্ষক   এমপিভুক্ত   পেনশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close