প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৬:০৪ পিএম

অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম (শিমুল) ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক পৃথক দুটি মামলা করেছে।
সোমবার (২ জুন) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় বলা হয়েছে, একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে দুই কোটি ৮৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও হস্তান্তর করেছেন শেক রফিকুল ইসলাম। সাথে তার স্ত্রীর নামে ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্বামীর অবৈধ উপার্জনে সহযোগিতা করেছেন।’
মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে দায়ের করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম