বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশ বাহিনীতে ৮ হাজার এএসআই নিয়োগের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১০:০৭ পিএম

বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিরস্ত্র পদে ৮ হাজার নতুন জনবল নিয়োগের প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর। এক্ষেত্রে ৫০ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ পদ কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে পূরণের পরিকল্পনা করা হয়েছে। কনস্টেবল থেকে এএসআই পদে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়ার রেওয়াজ রয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মো. আবুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারের কাছ থেকে নিরস্ত্র এএসআই পদে প্রয়োজনীয় এই জনবল নিয়োগের অনুমোদন পেলে যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হবে। বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো এবং জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এএসআই (নিরস্ত্র) পদে এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া প্রস্তাবিত নিয়োগে সরকারের নীতিগত নির্দেশনা অনুসরণ করা হবে। প্রস্তাবটি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে। কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে বিশেষ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান এবং পরীক্ষা সংক্রান্ত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close