
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৪তম থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ১৪তম থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ৩১ মে ২০২৫।
শনিবার ঢাকা জেলার চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা সকাল ১০:০০টা থেকে ১১:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রভিত্তিক বিস্তারিত তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২০ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় মোট ছয়টি পদের জন্য পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা ইতোমধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রেরিত এসএমএস -এর মাধ্যমে পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য পেয়েছেন।
পরীক্ষার কেন্দ্র ও আবেদনকারীর সংখ্যা নিচে তুলে ধরা হলোঃ
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-কেন্দ্রঃ ইডেন মহিলা কলেজ, আবেদনকারীঃ ৬,৫৩১ জন,
নমুনা সংগ্রহ সহকারী-কেন্দ্রঃ ঢাকা কলেজ (৫,০০০ জন), গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল (১,৫২৩ জন),
ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, এবং টেলিফোন অপারেটর/অভ্যর্থনাকারী-কেন্দ্র: আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আবেদনকারীঃ যথাক্রমে ২,৪৩৪, ১০৯ এবং ৪৪২ জন।
পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে। প্রবেশের সময় প্রবেশপত্র ও প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে আনা বাধ্যতামূলক।
এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব শ্রাবস্তী রায় জানান, “সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”
প্রার্থীদের যেকোনো প্রয়োজনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইট বা টেলিটকের হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ