সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      
সীমান্তে পুশইনের প্রতিবাদ জানানো হয়েছে ভারতকে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৩:৩০ পিএম
রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের হিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্যরত স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের হিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্যরত স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, সীমান্তে পুশইন করার প্রতিবাদ জানানো হয়েছে। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় আমাদের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২ তম ব্যাচ ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্তে কোনো নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের বাহিনী সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটছে।’


এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ডেপুটি জেলারদের র‍্যাংক ব্যাচ প্রদান করেন।

এ সময় বর্তমান সরকারকে একটি সংস্কারমুখী সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘বৈষম্যহীন ন্যায় ভিত্তিক কারা ব্যবস্থা গড়ে তোলা হবে। জেলার ভেতর থেকেই কারাবন্দিরা উপার্জন করে সংসারের ব্যয় নির্বাহ করতে পারবে। কারাগারের নিরাপত্তায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম সরবারাহ করা হচ্ছে।’


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্র উপদেষ্টা   ভারত   বাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close