সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      
ট্রেনে ঈদযাত্রা: আজ মিলছে ২ জুনের টিকিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১০:১২ AM

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ তৃতীয় দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ দেয়া হচ্ছে আগামী ২ জুনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে অনলাইনে টিকিট না পাওয়ায় অনেকেই চলে গেছেন স্টেশনে।

আজ শুক্রবার (২৩ মে) সকাল ৮ টায় শুরু হয় পশ্চিমাঞ্চলর ট্রেনের অগ্রিম টিকিট। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

যাত্রীদের সুবিধার্থে এবার ১০০% টিকিট অনলাইনেই বিক্রি করা হচ্ছে, তবে স্টেশন কাউন্টারে কোনো টিকিট দেওয়া হচ্ছে না- যার ফলে অনেকেই অনলাইনে ব্যর্থ হয়ে স্টেশনে গিয়েও খালি হাতে ফিরছেন।

উল্লেখ্য, পর্যায়ক্রমে আগামী দিনগুলোতেও অনলাইনে ঈদের টিকেট বিক্রি চলবে। ২৪মে শনিবার দেয়া হবে ৩ জুনের টিকিট, আর ২৫মে দেয়া হবে ৪ জুনের টিকিট, ২৬মে দেওয়া হবে ৫ জুনের টিকিট এবং ২৭ মে দেওয়া হবে ৬ জুনের অগ্রিম টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০মে। এদিন দেয়া হবে আগামী ৯ জুনের অগ্রিম টিকিট।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  ট্রেনে ঈদযাত্রা: আজ মিলছে ২ জুনের টিকিট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close