প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৭:৪৩ পিএম

যশোরে এক ট্রাকচালককে ছুরিকাঘাত করে ১৯ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৪ মে) ভোর ৫ টার দিকে শহরের চিত্রার মোড়ে এলাকায় এই ঘটনা ঘটে। আহত ট্রাকচালক ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার হেলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইউসুফ (৪৩)।
প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, ইউসুফ তার ট্রাকটি চিত্রার মোড়ে রেখে প্রস্রাব করার জন্য নামেন। এ সময় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন তার ওপর হামলা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা ইউসুফের পেটে এবং হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছে থাকা ১৮ থেকে ১৯ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে প্রশাসনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম