প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৩:৩৫ পিএম আপডেট: ০১.০৫.২০২৫ ৩:৪৯ PM

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ মে) রাষ্ট্রপতির নির্দেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. হযরত আলী রুটিন দায়িত্বে ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিয়োগটি প্রচলিত বিধি-বিধান অনুসারে প্রযোজ্য হবে।
অধ্যাপক ড. মো. হযরত আলী কুয়েটের একজন সাবেক শিক্ষার্থী। পরবর্তীতে তিনি চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনা শুরু করেন এবং বর্তমানে সেখানেই দায়িত্ব পালন করছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম