সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      
রাখাইনের জন্য করিডোর ইস্যুতে মির্জা ফখরুল
আমরা কোন যুদ্ধে জড়াতে চাই না
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৯:১৮ AM আপডেট: ২৯.০৪.২০২৫ ৯:২২ এএম

গৃহযুদ্ধের কবলে থাকা মিয়ানমারের রাখাইন রাজ্যে নাগরিকদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ ‘করিডর’ দেওয়ার অনুরোধ করেছিল। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক নাগরিকদের জন্য করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

তবে অন্তর্বর্তী সরকারের করিডর দেওয়ার এ সিদ্ধান্তকে ‘একক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সিদ্ধান্ত গ্রহণে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে শেখ বাজার এলাকায় গণসংযোগের সময় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষকে সাহায্য করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। জাতিগতভাবে সাহায্য করতেও আমাদের আপত্তি নেই। কিন্তু এটা হতে হবে সবার সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা সমস্যায় আছি। আবার মানবিক করিডোর দিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হোক এটা চাই না। সেগুলো আলোচনা করে করিডোর দেওয়া উচিত ছিল।

মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। বর্তমানে এমপি নেই, সমস্যা হলে কার কাছে যাবেন। স্থানীয় চেয়ারম্যানরা সব সমস্যার সমাধান করতে পারেন না। এজন্য আমরা বারবার করে বলছি, সংস্কারটা হউক, নির্বাচনটাও হউক।

তিনি বলেন, নির্বাচনটা বাংলাদেশে খুব দরকার। এই কাজগুলো যদি আমরা না করতে পারি, তাহলে হবে না। আমরা আশা করবো, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। তারা বলেছে যে, নির্বাচন ডিসেম্বর থেকে থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি এভাবে না বলে পরিষ্কার করে বলেন- নির্বাচনটা কখন হবে, রোডম্যাপ দেন। রোডম্যাপ দিলেই মানুষ আশ্বস্ত হবে।

স্থানীয়দের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে আপনাদের সঙ্গে আমার খুব কম দেখা হয়েছে, কারণ আপনারা সবাই জানেন। এই ১৫ বছর আমাদের শান্তিতে থাকতে দেয়নি। প্রায় ৯ জনকে হত্যা করা হয়েছে। বড় খোচাবাড়ীতে আমাদের এক ভাইয়ের হাত কেটে নেওয়া হয়েছিল। ২০১৮ সালে নির্বাচনের সময় আমরা কেউ এ এলাকায় ঢুকতে পারিনি। তারা আমাদের গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে, আমাদের রাস্তা গাছ ফেলে বন্ধ করে দিয়েছিল, যাতে করে আমরা আপনাদের কাছে আসতে না পারি। নির্বাচন করতে না পারি। গত ১৫ বছরে আপনারা ভোট দিতে পারেনি, নতুন ছেলেরা তো পারেইনি। এই ১৫ বছরে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। ব্যাংকগুলো লুট করেছে।

তিনি আরও বলেন, রাস্তাগুলো দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এগুলোর নাম করে তারা অনেক টাকা নিয়ে চলে গেছে। বিএনপির যদি গন্ধ পেয়েছে কোথাও তার চাকরি হয়নি। ব্যবসা বাণিজ্য হয়নি, চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। পরে এ দেশের মানুষ অস্থির হয়ে, জীবন দিয়ে তারা হাসিনাকে তাড়িয়েছে। আপনারা দেখেছেন, মানুষ কোনো কিছুকে ভয় পায়নি ওই দিনগুলোতে। তারা শুধু সামনের দিকে ছুটে গেছে। আপনাদের বিরুদ্ধেও অনেক মামলা হয়েছে, অনেকে জেলেও গেছেন। আপনাদের একমাত্র অপরাধ ছিল, আপনারা বিএনপি করেছেন।

শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখেছিল। ক্ষমতা ধরে রাখার জন্য সরকার যা করা দরকার তা করেছিল। সারাদেশ নিয়ে আমাদের কাজ করতে হয়, সে কারণে বেশি সময় পাইনা আপনাদের মাঝে আসার। ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ ১৫ বছর উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। চাকরি, কৃষকের ন্যায্য পাওনা থেকে, শ্রমিক ভাইয়ের পাওনা থেকে বঞ্চিত হয়েছি। আগামীতে যদি আমরা নির্বাচিত হতে পারি, আমরা সবার আগে নতুন কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেবো। চাকরির দিকে গুরুত্ব দেবো। আমাদের যুবক-তরুণ ছেলে মেয়েরা যে চাকরি পায় না তারা যেনো চাকরি পায় সে ব্যবস্থা আমরা সবার আগে করবো। 

জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ। এতে বিএনপি-অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একই ইউনিয়নের বড় খোচাবাড়ীতে পথসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close