বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাউকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ আইজিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৫:২১ পিএম

কাউকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার না করতে দেশের সব পুলিশ সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (২৮ এপ্রিল) পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ‘৫ আগস্টের পর অনেকেই উদ্দেশ্যমূলকভাবে মামলা করছে। ৫-১০ জনের অপরাধে ৩০০ জনের নাম জুড়ে দিচ্ছে। এমন ঘটনা এখনো ঘটছে।’

তিনি আরও জানান, ইতোমধ্যে সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে—কাউকে যেন তদন্ত ছাড়া গ্রেপ্তার না করা হয়। অভিযোগের সত্যতা মিললেই কেবল গ্রেপ্তার করা যাবে।

এ সময় বাহারুল আলম জানান, অনেক সময় পুলিশের ওপর অন্যায় আবদারও আসে—‘অমুককে গ্রেপ্তার করেন’, ‘অমুককে পদক দিন’। তবে কারা এসব বলেন, তা প্রকাশ করেননি তিনি।

তিনি বলেন, ‘বর্তমানে লোকজন নিজেরা মামলা লিখে আনে, পুলিশকে তা রুজু করতে হয়। প্রাথমিক যাচাইয়ের সুযোগ না থাকলেও তদন্তের মাধ্যমে আমরা সত্য-মিথ্যা বের করে থাকি।’

আইজিপির বক্তব্যে স্পষ্ট, পুলিশ বাহিনীকে এখন আরও পেশাদার ও দায়িত্বশীলভাবে কাজ করতে বলা হচ্ছে। হয়রানি বন্ধে এই পদক্ষেপ মানুষের আস্থা বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close