সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রযুক্তিগত পরিবর্তনে দক্ষতা ও শিক্ষাক্রম আধুনিকায়নের তাগিদ      ● জুট মিলে এলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার      ● শিশুরাই গড়বে আগামী দিনের নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● সৌদি তেলে বড় ছাড়, সুবিধা পেতে পারে বাংলাদেশ      ● জামিন নিতে গিয়ে কোর্টে ৩২ জন আটক      ● ১ দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি      ● পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২      ● তুরস্কের বাজারে দ্বিগুণের বেশি বেড়েছে রপ্তানি      ● তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করার আহ্বান রাষ্ট্রপতির      ● শিক্ষা খাত সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার: প্রধানমন্ত্রী      ● সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু      ● শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ      
বালু ঘাটে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৮
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৯:৫৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেলা ও যমুনা সেতু পূর্ব এলাকার বালু ঘাটে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর। এসময় অবৈধভাবে বালু মাটি বিক্রির সাথে  জড়িত ৮ জনকে আটক করা হয়। এছাড়া বালু ভর্তি ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে পুলিশ। 

গত বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী ভূমি কমিশনার সিফাত বিন সাদেক ও  সেনাবাহিনীর ক্যাপ্টেন আহনাফ রেদোয়ানের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। 

আটকৃতরা হল- ইয়াকুব (৪৭), শরবেশ আলী  (৩৫), শাহিন (২২), আক্কাস (৩৫), আওয়াল (২০), তুষার (২০), আসলাম (২১), হাবীব (২৫)। তাদের বাড়ি টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায়। 

জানা যায়,  সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে উপজেলার মহেলা ও বেলটিয়ার থানা ঘাট এলাকায় অবৈধভাবে বালু বিক্রি করে আসছেন স্থানীয় প্রভাবশালীরা। খবর পেয়ে ওই দুই ঘাটে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে। এ সময় ৮ জনকে আটক করা হয় এবং তিনটি বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে বালু বিক্রির বৈধ কাগজপত্র না দেখাতে পারায় বালু ভর্তি তিনটি ট্রাক ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেব, ‘অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু মাটি কাটার কাজে নিয়োজিত ৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া তিনটি বালু ভর্তি ট্রাক জব্দ এবং তিনটি ভেকুর ব্যাটারি ডিসকানেকটেড করা হয়েছে। বালু ঘাট দুটি বন্ধ করে দেওয়া হয় এবং পূনরায় যাতে চালু করতে না পারে সেজন্য বিট পুলিশ ও টহল পুলিশের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে।
 
তিনি আরও জানান, অবৈধভাবে যারা মাটি ও বালু বিক্রির ব্যবস্যা করছে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা এ কাজ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close