প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:২৬ AM আপডেট: ০৯.০৪.২০২৫ ১১:২৮ এএম

মাগুরা সদর উপজেলার পারলায় পিকুল ও ফরিদ খানের ইটভাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশকিছু দেশী বিদেশি আগ্নেয়াস্ত্র এবং মাদকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় তাদের কাছ থেকে চাইনিজ পিস্তল- ০১ টি, ম্যাগাজিন - ০১ টি, ওয়ান শুটার গান- ০২ টি, ওয়ান শুটার গান এ্যামুঃ - ০৪ টি, এয়ার গান- ০১ টি, এয়ার গান এ্যামুঃ - ২৬৪ রাউন্ড, .২২ এ্যামুনিশন- ০৭ রাউন্ড, পিস্তল এ্যামুনিশন- ০১ রাউন্ড, চাইনিজ কুড়াল - ০২ টি, চাপাতি - ০৬ টি, মদ - ০২ বোতল (কেরু এ্যান্ড কোং), নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও মোবাইল জব্দ করা হয়।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও বিএনপি নেতা ফরিদ হাসান খানসহ তার সহযোগীদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছে বেশ কিছু অস্ত্র পাওয়া যায়। পরে তাদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'
স্বদেশ প্রতিদিন/কেএইচ