বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টঙ্গীতে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ চলছে, এক মুসল্লির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৪ AM

গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে চলমান বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপে অংশ নেওয়া মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি হলেন দিদার তরফদার (৫৫)। তিনি খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি এলাকার মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে দিদার শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় এবং পরে মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

ইজতেমা মাঠের এই তৃতীয় ধাপ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের পর থেকে শুরু হলেও এর আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হয়। এবারের ইজতেমা একটি বিশেষ বৈশিষ্ট্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে, কারণ এবারই প্রথম শবে বরাতের রাতে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। লাখো মুসল্লি একসাথে নামাজ আদায় এবং রোজা রাখবেন, যা এক মহান সুযোগ বলে মনে করা হচ্ছে।

বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ রবিবার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এর আগের পর্বটি ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়, যেখানে মাওলানা যোবায়েরপন্থিরা মাঠ প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close