সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      
লাল গালিচায় খাল খননের উদ্বোধন, উপস্থিত ৩ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৩ পিএম

মিরপুর-১৩ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির আওতায় ছয়টি খালের সংস্কার কার্যক্রম আজ শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।

উপদেষ্টারা লাল গালিচায় হাঁটতে হাঁটতে খালে নেমে খনন কাজের উদ্বোধন করেন। পরে ভাসমান এস্কেভেটরে উঠে তারা খনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "আগে খাল উদ্ধার হয়নি, কিন্তু এখন এই কার্যক্রম হাতে নেওয়ার পরেও অনেকেই প্রশ্ন তুলছেন, তবে আমাদের চেষ্টা থাকবে। আমরা আট মাস বা ১৪ মাসে পুরো কাজ শেষ করতে পারব না, তবে শুরুটা তো করতে পারি।"

এদিকে, কিছু স্থানীয়রা এ বিষয়ে মন্তব্য করেন, "আগের মেয়ররাও খাল উদ্ধারের জন্য এত আয়োজন করতেন, কিন্তু এখন কেন লাল গালিচা বিছিয়ে উদ্বোধন করা হচ্ছে?"

উল্লেখ্য, খাল খনন কাজের মাধ্যমে রাজধানী ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যা দূর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close