বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মায়ের মমতার মত জিয়ার আদর্শ কখনো কপি হয় না: আলাল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ২:২৮ পিএম

বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এক জন মায়ের মায়া,মমতা যেমন কপি হয় না তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কপি হয় না।

নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যত গুণাবলী সেই গুণাবলী থেকে আমাদের প্রত্যেকেই একটা করে গুণাবলী নিয়ে যদি জীবন ধারণ করি তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে ভালোবাসা জানানো হবে। 

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  (বীর উত্তম) ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে “মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে শহীদ জিয়া'র অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন মানুষ কাজে-কর্মে , ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, কাগজে কলমে এবং হাতে কলমে বলেন দুই ক্ষেত্রে নিজেকে কর্মজীবী হিসাবে বলেন প্রত্যেকটি জায়গায় তার অবদান রয়েছে।

তিনি বলেন, এক জন মায়ের মায়া,মমতা যেমন কপি হয় না তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কপি হয় না। জিয়াউর রহমান কে নিয়ে শুধু আলোচনা করলে হবে না। তাকে নিয়ে আলোচনা করে আলোচনা শেষ হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে  প্রথম মানুষ যিনি বাংলাদেশ থেকে শ্রমশক্তি বিদেশে পাঠিয়েছিলেন। আজ রেমিটেন্স শক্ত ভিত্তি এটা শুরু হয়েছিল তার হাত দিয়ে। তিনি প্রথম ৬ হাজার শ্রমিক পাঠিয়েছিলেন প্রবাসে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আজ দেশ সংস্কারে উত্তাল হয়েছে  দুই বছর আগে সংস্কারের প্রস্তাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। আজ যারা শিক্ষার্থী বন্ধুরা আছে আপনারা ভালো ভালো কাজ করে জাতিকে ঐক্যবদ্ধ করেন ঠিক আছে।কারণ সম্মিলিত শক্তিই তো দেশের শক্তি। সেই শক্তিকে মুরুব্বীদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবেন না। বরং এ শক্তি দেশ গড়ার কাজে লাগান। নিজেদের নেতৃত্বকে বিকাশিত করুন ভালো হবে।

সভায় আরো বক্তব্য দেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ন মহাসচিব খাইরুল কবির খোকনসহ প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close