বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কমিউনিটি ব্যাংকে ট্রাফিক মামলার জরিমানা দেওয়া যাবে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৪:৩২ পিএম

এখন থেকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার জরিমানা দেওয়া যাবে।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পক্ষ থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল কাইয়ুম খান চুক্তিতে সই করেন।

চুক্তি সই শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অতিথিদের নিয়ে কেক কেটে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার জরিমানা প্রদানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে ট্রাফিক মামলার জরিমানা প্রদান পদ্ধতি এবং এর ফলে গ্রাহকদের সুবিধাগুলো তুলে ধরা হয়।

ডিএমপি কমিশনার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধের বিষয়ে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণকে স্বাগত জানান এবং সফলতা কামনা করেন। তিনি এই বিষয়টিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন তারাসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতেও ট্রাফিক মামলার জরিমানা প্রদান করা যাবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close