বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ছাত্র আন্দোলনে আহত আরাফাতের মৃত্যু, বিকেলে শহীদ মিনারে জানাজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ পিএম

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ ১২ বছর বয়সী কিশোর আরাফাত হুসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ মারা যায় আরাফাত।

আজ সোমবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আরাফাতের জানাজা অনুষ্ঠিত হবে। উত্তরা ১৪নং সেক্টর কবরস্থান তাকে দাফন করা হবে।

জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ন কবীর হিমু জানান, আরাফাত শরীরের একাধিক গুলি লেগেছিল। গুরুতর আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এর মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করলো এই কিশোর। রাজধানীর উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেনির শিক্ষার্থী আরাফাত।

আরাফাতের ভাই হাসান আলী আজ সকালে জানান, গত ৫ আগস্ট উত্তরা আজমপুর থানার সামনে পুলিশের গুলিতে আহত হয় আরাফাত। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে শুরুতে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থা সংকটাপন্ন দেখে সেখানকার চিকিৎসকেরা সিএমএইচ-ভর্তির সুপারিশ করেন৷ সেখানেই সাড়ে চার মাস ধরে চিকিৎসাধীন ছিল আরাফাত। রোববার রাতে ম্যাসিভ হার্টঅ্যাটাক হলে মারা যায় এই শিক্ষার্থী।

হাসান আলী জানান, এই মুহূর্তে আরাফাতকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নেওয়া হবে শহীদ মিনারে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close